Main Menu

আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য দিবসে বিডিইআরএম’র মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবসে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সিলেট জেলার উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট জেলা সভাপতি শ্রী স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও উপদেষ্ঠা লুৎফুর রহমান মোল­ার পরিচালনায় দলিত জনগোষ্ঠীর ৮ দফার দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, দলিত জনগোষ্ঠী হলো সভ্যতার কারীগর। কিন্তু তারাই আজ বেশি অধিকার বঞ্চিত। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে বৈষ্যম্যের শিকার নিম্নতম মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। তিনি এই সকল অধিকার বঞ্চিতদের সমাজের মূল স্রোতধারায় এনে সমাজের সমমর্যাদা, সম অধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা অনুর চৌধুরী, সহ সভাপতি মতি লাল, দক্ষিণ সুরমা ভূমিহীন সংগঠনের সাধারণ সম্পাদক নুরু মিয়া, সাংগঠনিক সম্পাদক বিক্রম লাল, কোষাধ্যক্ষ রাজু লাল ডোমার, সদস্য সেলিম বাশফোড়, প্রচার সম্পাদক অনন্ত ঋষি, সহ প্রচার সম্পাদক রিপন লাল, এসময় উপস্থিত ছিলেন, জালাল লাল, সমির লাল, মো. শামসুদ্দিন, শিপালী রানী ঋষি, পদ্মা রানী ঋষি, রংমালা রানী ঋষি, শ্যামল ঋষি, শর্মিলা রানী ঋষি, অরুন সিংহ, নানকার রবি দাস, আবু রাম রবি দাস, মাধবী রানী প্রমুখ।

Share





Related News

Comments are Closed