লাখাইয়ে যুবককে পিটিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিসংক্রান্ত ঘটনার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা । সোমবার সন্ধ্যায় উপজেলার সিংহগ্রামে গিয়াস উদ্দিন(৩২)কে পিটিয়ে হত্যা করা হয় । নিহত যুবক ওই গ্রামের মারাজ মিয়ার পুত্র ।
স্থানীয়রা জানান, সিংহ গ্রামের লকুজ মিয়ার ছেলে বুরহান মিয়ার সঙ্গে একই গ্রামের গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় গিয়াস উদ্দিনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুরহান মিয়াসহ একদল লোক গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুছা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed