Main Menu

বিএনপি নেতা রাজ্জাকের জামিন বাতিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক উপ-সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাকের জামিন বাতিল করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালত।
রোববার দুপুরে আদালতের বিচারক হরিদাস কুমার জামিন বাতিলের এ আদেশ দেন।
সিলেট কোতোয়ালি থানার ৩১৮/১৬ বিস্ফোরক মামলার ধার্যকৃত তারিখ ছিলো রোববার। জামিনে থাকা আবদুর রাজ্জাক আদালতে হাজির না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করেন বলে নিশ্চিত করেছেন আবদুর রাজ্জাকের আইনজীবী মো. আশিক উদ্দিন।

Share





Related News

Comments are Closed