দক্ষিন সুরমায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মহিলার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত মহিলা মার্চ শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। তার চিকিৎসকরা জানান, হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত পৌণে ১২টায় তার মৃত্যু হয়।
উলেখ্য, গত ১৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন একই গ্রামের আকাশ মিয়ার স্ত্রী মোছাম্মৎ ললি বেগম (৪৫) ও দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের ছাত্র রেদুওয়ান আহমদ রাসেল (২২)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৭ মার্চ শুক্রবার দক্ষিণ সুরমা থানায় ললি বেগম বাদী হয়ে মালেক মিয়া ও কালামের নাম উলেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮, তারিখ ১৭/০৩/ ২০১৭ইং।
এদিকে ওমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় শনিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে মারা যান ললি বেগম। পরে পোস্টমোর্টেম শেষে রোববার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উলেখ করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. হারুনুর রশিদ বলেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed