সিলেট ও সুনামগঞ্জের ৩ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ও সুনামগঞ্জের ৩ ইউনিয়নসহ বিভিন্ন জেলার ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনীত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবনে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউপিতে আব্দুস সাত্তার, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউপিতে জামিল আহমেদ জুয়েল, উত্তর ইউপিতে এম নবী হোসেন আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন।
আগামী ১৬ এপ্রিল ১৭৩টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে ৭১টি ইউনিয়নে পুরো পরিষদ নির্বাচন হবে। এবং বাকিগুলোর কিছুটিতে আগের নির্বাচনে গোলযোগের কারণে স্থগিত কেন্দ্রে ভোট নেয়া হবে।
সরকারের চলতি মেয়াদে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ভোট হচ্ছে দলীয় প্রতীকে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed