Main Menu

গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রীকে গলাকেটে খুন করেছে পাষণ্ড স্বামী। ঘটনার পর ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার দিবাগত ২টায় উপজেলার বগাইয়া হাওর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আমিরুন নেছা (২২) বগাইয়া হাওর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন পূর্বে আলমগীর পরিবারের পালিত ৬টি হাঁস একসাথে মারা যায়। আলমগীর ও তার মায়ের সন্দেহ গৃহবধূ আমিরুন বিষ খাইযে হাসগুলো মেরে ফেলেছে। এ নিয়ে পরিবারে কলহের সৃষ্টি হলে আমিরুন তার পিত্রালয়ে চলে যায়। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আমিরুনকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু স্বামী পরিবারের মনে সন্দেহ থেকে যায়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামী আলমগীর ঘরে থাকা বটি দা দিয়ে আমিরুনকে জবাই করে খুন করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে আমিরুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেসডিকেল কলেজ মর্গে প্রেরন করে। এসময় পুলিশঘাতক স্বামী আলমগীরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের হেফাজতে থাকা আলমগীর স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
শনিবার ঘাতক আলমগীরকে আদালতে হাজির করে ১৬৪ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টার (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed