Main Menu

কমলগঞ্জে ১১৪ পরিবারে বিদ্যুতায়ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের ১১৪টি পরিবারে নতুন বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৫টায় মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে এসব পরিবারে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ জোনালের এলাকা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোবারক হোসেন, এজিএম গোলাম ফারুক মীর প্রমুখ।

Share





Related News

Comments are Closed