Main Menu

জাতির পিতার জন্মদিনে সিলেটে পুষ্পস্তবক অর্পন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : যথাযথ ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনতা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে পুষ্পস্তবক অর্পন করেন সবাই। সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সিলেট রেঞ্জ ডি আই জি মো. কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্টোপলিটন পুলিশ সুপার গোলাম কিবরিয়া,নবাগত সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদের প্রতিনিধিগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট জেলা ও মহানগর মুক্তিযুদ্ধা কমান্ড ইউনিট, সিলেট সিভিল সার্জন, স্বাধীনতা ব্যাংকার পরিষদসহ অনেকে শ্রদ্ধা ও স্বরণ করেন।
প্রশাসনিক কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পনের পর বাংলাদেশ আওমালীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী নেতৃত্বে জেলা নেতাকর্র্মী, সিলেট মহানগর ও জেলা মহিলা আওয়ামীলীগ, সিলেট মহানগর ও জেলা যুবলীগ, সিলেট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকলীগ, সিলেট মহানগর ও জেলা ছাত্রলীগসহ সকল আওয়ামীলীগের সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পনের সময় নেতাকর্মীরা মুজিব তোমায় মনে পড়ে, মুজিব তোমার ক্ষয় নাই, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান তত দিন তুমি বেচেঁ থাকবে শেখ মুজিবুর রহমান ধ্বনিতে কাপেঁ পুরো শহীদ মিনার ।
এদিকে পুষ্পস্তবক শেষে সিলেট ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতার জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে জাতির পিতার জন্মদিন উপলক্ষে বিশাল র‌্যালি আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে র‌্যালিটি শেষ হয়।

Manual4 Ad Code

এদিকে, বিশ্বনাথে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও শিশু দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রর্দ্ধাঘ্য অর্পন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীতে অংশগ্রহন করেন,উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মৎস্য কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। এসময় উপজেলা প্রশাসেনর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অপরদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল আটটায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে জাতীয় দিবস উদযাপন কমিটি। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর। এর পরপরই ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তর, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ^বিদ্যালয় শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হল শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ফুল দেয়া শেষ হলে পুরাতন লাইব্রেরি ভবনের নিচতলার করিডরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিকৃবি শাখা। সেখানে শিশুরা দেশাত্ববোধক ও বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার সব চিত্র অংকণ করে। এদিকে সকাল সাড়ে নটায় কেন্দ্রীয় মিলনায়তনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আয়োজনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান নিয়ে বক্তব্য রাখা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code