Main Menu

নদী বাঁচলেই দেশ বাঁচবে, সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট নদী পরিব্রাজক দলের উদ্যোগে সুরমা তীরে নদীময় আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট নদী পরিব্রাজক দলের সভাপতি মো. আদিল হোসেন। সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক মো. জহিরুল ইসলাম মিশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ শেফুল, এপেক্সিয়ান শাহপরাণ সিটির প্রেসিডেন্ট মাহবুবুল লোকমান এরশাদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট নদী পরিব্রাজক দলের গবেষণা সম্পাদক এম. বাবর লস্কর। সিলেট নদী পরিব্রাজক দলের সহ সভাপতি সায়েদুর রহমান, ফুরকান আহমদ তালুকদার, মাহমুদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক নাজমূল হুদা, সাজিদুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রূপক দেব, ইসহাক সজীব, সৈয়দ সানি, আমদুজ্জামান, নুর উদ্দিন রাসেল, সুলতান সুমন, আজাদ আহমদ, আবুল কালাম, মকবুল আহমদ প্রমূখ।
এসময় প্রধান অতিথি মো. জহিরুল ইসলাম মিশু বলেন, সুরমা নদের দূষণ ও দখলের এ চিত্র বেদনাদায়ক। ‘দেশের ১১ কোটি তরুণসহ সকল শ্রেণী পেশার মানুষকে নদী সুরক্ষায় সম্পৃক্ত করাই আমাদের অভিপ্রায়। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করার আহবান জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code