তাহিরপুরে ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ ।
আটককৃত মাদক সম্রাজ্ঞী আবুনি বেগম (২৮) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের টিটু মিয়া স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ বড়ছড়া বাজারের পূর্ব পাশে মাদক সম্রাজ্ঞী আবুনি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে তাহিরপুর থানায় সোপর্দ করে।
তাহিরপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed