Main Menu

ঠাকুরগাঁওয়ে ৭শ’৭০ বোতল ফেন্সিডিল আটক ১

Manual1 Ad Code

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে জেলার হরিপুর উপজেলার ডারবী সীমান্ত এলাকায় বিজিবির কোম্পানি কমান্ডার ও টহল দলের যৌথ অভিযানে ৭শ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। জব্দকৃত ফেন্সিডিলের মুল্য ৪ লক্ষ ৬২ হাজার টাকা।
এসময় রাণীশংকৈল উপজেলার নাগর নদীর পাড় থেকে সীমান্তে মাদক ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম (৩১) নামে এক চোরাকারবারী কে আটক করেছে বিজিবি। পরে আটককৃত চোরাকারবারীকে হরিপুর থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ৩০বিজিবির অধিনায়ক।
মঙ্গলবার দুপুরে ৩০ বিজিবির আয়োজনে বিজিবি গেøারিয়াতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ৩০বিজিবির অধিনায়ক লে.কর্ণেল তুষার বিন ইউনুস।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code