লাউয়াছড়া উদ্যানে পর্যটক প্রবেশ মূল্য বৃদ্ধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশী বিদেশী পর্যটকদের প্রবেশ মূল্য নতুন করে নির্ধারণ করে বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সূত্রে জানা যায়, আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশে দেশী পর্যটক ছাত্রদের ভ্যাটসহ জনপ্রতি ১০ টাকা করে প্রদান করতে হত। আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ২০ টাকা ছিল। বিদেশী পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ৩৫০ টাকা। আর ব্যবহৃত মোটরযান পার্কিং খাতে ছিল ২৫ টাকা করে।
সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব মো: জসিম উদ্দীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দেশী পর্যটক (ছাত্র ও অপ্রাপ্তদের ক্ষেত্রে) প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। প্রাপ্ত বয়স্ক পর্যটক (দেশী)-এর প্রবেশ মূল্য করা হয়েছে ৫০ টাকা। আর বিদেশী পর্যটকদের ক্ষেত্রে করা হয়েছে ৫০০ টাকা।
সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) তবিবুর রহমান নতুন করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ মূল্য বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তা কার্যকর হয়েছে। সহকারী বন সংরক্ষক আরও বলেন, নতুন প্রবেশ মূল্যের কারণে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ন্ত্রিতভাবে পর্যটকদের আগমন ঘটবে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed