Main Menu

জৈন্তাপুরে নব বধুর মৃত্যু নিয়ে ধুম্রজ্বাল, শাশুড়ী আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক নব বধুর মৃত্যু নিয়ে ধুম্রজ্বালের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবী গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য অনুসন্ধানে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ীকে আটক করেছে। তবে ঘঁনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের সুলেমান আহমদ গত ৬মাস পূর্বে একই ইউনিয়নের চাল­াইন গ্রামের সৌদিআরব প্রবাসী সিরাজ আহমদের মেয়ে শিউলী বেগমকে(২০) বিয়ে করে। ১৩ মার্চ সোমবার সকাল ১০টায় স্বামীর বাড়ীর লোকজন শিউলির বাড়ীতে সংবাদ জানায় শিউলি গুরুত্বর অসুস্থ। সংবাদ পেয়ে শিউলির আত্মীয় স্বজন খড়িকাপুঞ্জি গিয়ে দেখতে পান শিউলি বেঁচে নেই এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী সুলেমান আহমদ মৃত স্ত্রীকে চিকিৎসার জন্য জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত স্ত্রীকে রেখে কৌশলে পালিয়ে যায় স্বামী সুলেমান। স্বামীর পালানো কে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়। এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবী সুলেমান নববধুকে হত্যা করে চিকিৎসার নামে কৌশল অবলম্বন করে সে পালিয়ে যায়।
এদিকে সংবাদ পেয়ে পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করতে এবং শিউলি বেগমের সুরতহাল রিপোর্ট তৈরী করে অধিকতর তদন্তের জন্য লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
শিউলী পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান শিউলি বেগমের চাচী সাজিদা বেগম।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- মৃত্যুর রহস্য উদঘাটন করতে সুলেমান আহমদের মা শিউলির শাশুড়ী মারিয়া বেগম(৫০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা লাশের ময়না তদন্তের পর জানা যাবে।

Share





Related News

Comments are Closed