মে মাসে আসছে নোকিয়া ৩৩১০
বৈশাখী নিউজ ডেস্ক: যারা নকিয়া ৩৩১০ ফোনের ফ্যান তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যুক্তরাজ্যের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ক্লোভ জানিয়েছে, আগামী মে মাসে ফোনটি বাজারে আসবে।
নোকিয়ার ৩৩১০ মডেলের ফোন প্রথম বাজারে আসে ২০০০ সালের সেপ্টেম্বরে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও হার্ডওয়ার ব্যবস্থার কারণে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে এই ফোন। একই সঙ্গে বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত ফোনের রেকর্ড গড়ে নোকিয়া ৩৩১০।
নোকিয়ার পুরনো ও ঐতিহ্যবাহী এই ফোনের মূল সংস্করণ এখনো অ্যামাজনে পাওয়া যায়। তবে বাজারে পাওয়া গেলেও কোম্পানিটি বিক্রি করছে না বলে জানিয়েছে।
নোকিয়া ৩৩১০ নতুন ফোনের সঙ্গে আগের সংস্করণের হুবহু মিল থাকবে বলে জানানো হলেও বিট্রিশ দৈনিক সানডে এক্সপ্রেস এইচএমডি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, পুরনো ফোনের সঙ্গে নতুন ফোনের মিল থাকবে ৯০ শতাংশ।
নোকিয়া ৩৩১০ ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু মানুষ। কেননা শুধু নোকিয়া ব্র্যান্ডেরই নয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের মধ্যেও ৩৩১০ ছিল তুমুল জনপ্রিয়।
নোকিয়া ৩৩১০ মডেলের নতুন সংস্করণের এ ফোনে ঘড়ি, ক্যালকুলেটর, ১০টি রিমাইন্ডার সঞ্চিত রাখার সামর্থ্য ও চারটি গেইম ইন্সটল করা আছে। ফোনটি যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে মাত্র ৫০ ডলারে। যুক্তরাজ্যের হাই স্ট্রিট স্টোরে পাওয়া যাবে ফোনটি।
বিশ্বজুড়ে অসংখ্য নোকিয়াপ্রেমীদের কাছে ৩৩১০ শুধু একটি মজবুত ফিচার ফোন নয়, ফোনটির সঙ্গে তাদের আবেগও জড়িয়ে রয়েছে। ফোনটির জনপ্রিয়তা যাচাই করেই ফের বাজারে ফিরিয়ে আনা হচ্ছে। সহজ সরল ইন্টারফেস, প্রি-লোডেড গেম ‘স্নেক ২’ থাকছে ফোনটিতে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual2 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed