সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার ঢাকার দম্পতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা থেকে আসা এস এম মাহফুজ ও শামীমা ইয়াসমিন নামের এক দম্পতি। আহত অবস্থায় মাহফুজকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪টায় সিলেট এমসি কলেজ টিলায়।
রাজধানীর মালিবাগের বাসিন্দা মাহফুজ কেপিএমজি নামের একটি সংস্থার এসোসিয়েট অফিসার। ফেঞ্চুগঞ্জের একটি প্রোগ্রামকে সামনে রেখে স্ত্রী শামীমা ইয়াসমিনকে (২৩) নিয়ে শুক্রবার সিলেটে আসেন। সিলেট পৌঁছে নগরীর একটি অভিজাত হোটেলে রাত্রি যাপন করেন তারা। শনিবার বিকেলে শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। পথিমধ্যে সিলেট এমসি কলেজে থেমে টিলার উপর উঠে কলেজসহ বিভিন্ন দৃশ্যের ছবি তুলতে থাকেন। এ সময় সশস্ত্র দুই দুর্বৃত্ত স্বামী মাহফুজকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং তাদের সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ ৩৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার ওই দম্পতির ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার কথা ছিল বলে তারা হাসপাতালের চিকিৎসকদের জানান।
এসএমপি’র শাহপরাণ থানার ওসি শাহজালালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, এ ঘটনায় থানায় কেউ এজাহার দেয়নি। তবে ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed