সিলেটে রাতের খাবার খেয়ে প্রবাসী পরিবারের ৭ জন অজ্ঞান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বিমানবন্দর এলাকার নতুনবাজারে খাবার খেয়ে যুক্তরাজ্য প্রবাসী বদরুল হকের পরিবারের ৭ সদস্য অজ্ঞান হয়ে পড়েছেন। শনিবার সকালে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- প্রবাসী বদরুল হক, রাসেল আহমদ, বেদানা বেগম, জয়তুন বিবি, খতিবুন্নেছা। বাকি দুইজনের নাম জানা যায়নি।
অসুস্থদের পারিবারিক সূত্রে জানা যায়- শুক্রবার রাতের খাবার খেয়ে বদরুল হকের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed