Main Menu

বিএনপি নেতা রইছ আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Manual7 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আলহাজ্ব রইছ আলী’র সুস্থতা কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকার্মীদের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বাদ আছর স্থানীয় মাদানিয়া মাদ্রাসা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাদানিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম মিরেরচরী।
উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আহমেদ নুর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, উপজেলা যুবদল নেতা সুরমান খান, মুসলিম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম, সেচ্ছাসেবকদল নেতা জোয়াদ আলী, আক্তার খান, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন মেম্বার, সুন্দর আলী, কয়েছ আলী, জাহেদ মিয়া, ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, শাহ জাহান, নাজিম উদ্দিন, আজাদুর রহমান আজাদ, শেখ রাজন, আব্দুল মুমিন, সালেক আহমদ, সুনু মিয়া, এনাম আহমদ, হামিদ শিকদার, আলম খান, শিমুল, আব্দুল কাইয়ূম, আব্দুস সালাম জুনেদ, শাহ টিপু প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code