সীমান্তিকের আন্তর্জাতিক নারী দিবস পালন
শৈাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার নারীদের জীবন মান উন্নয়নে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে নারীরা এখন অনেকটা এগিয়ে। দেশে বর্তমান অনেক দক্ষ নারী রয়েছেন। তাদের কর্মকান্ডের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। তিনি আরো বলেন, মিডওয়াইফরা সুস্থ মা ও সুস্থ জাতি এবং সুন্দর জীবন গঠনে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
৮ মার্চ বুধবার সকালে ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেভেলপিং মিডওয়াভ্স প্রজেক্ট, ফেইজ-২ সীমান্তিক সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিক প্রজেক্ট ম্যানেজার ডিএমপি ডাঃ এস.এম রুহুল আমীন এর সভাপতিত্বে ও ইনস্ট্রাক্টর পিংকি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন সুজন বণিক, মেডিকেল অফিসার ডাঃ মঈনুল আহসান, নুর-ই-আলম শামীম। বক্তব্য রাখেন সীমান্তিক ডি.এম.পি’র জুনিয়র ফ্যাকাল্টি শাহেনা বেগম, ছাত্রী- জোনাকী চৌধুরী, শাহানা ফেরদৌস, হালিম ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্তিক ডি.এম.পি’র ফিন্যান্স অফিসার শফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফরোজা আক্তার রুনা। গীতা পাঠ করেন সুচিত্র সূত্রধর। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিডওয়াভ্স ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ সহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেন।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed