Main Menu

জৈন্তাপুরে বিজিবি’র গরু আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

Manual5 Ad Code

মো: রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে বিজিবি কর্তৃক এক ব্যবসায়ীর ৪টি গরু ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে এলাকাবাসী সোয়া ২ ঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, প্রায় ১মাস পূর্বে উপজেলার কেন্দ্রী গ্রামের ব্যবসায়ী সমির অালী দরবস্ত বাজার হতে ৪টি গরু ক্রয় করেন ৷ কিছু দিন পরিচর্যার করে ৮ মার্চ বুধবার গরু ৪টি বিক্রয়ের জন্য জৈন্তাপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন। এসময় ৪৮ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা বাজার সংলগ্ন রাজবাড়ী মাঠ হতে ব্যবসায়ীর গরু ৪টি ধরে নিয়ে যায়। এসময় ব্যবসায়ী বার বার সঠিক কাগজপত্র দেখানোর পরও বিজিবি গরু গুলো চোরাকারবারী বলে ক্যাম্পে নিয়ে যায়।
পরে ব্যবসায়ী নিরুপায় হয়ে ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানকে বিষয়টি জানান। তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে অাসেন এবং বিজিবির সাথে কথা বলেন। একপর্যায় বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা চেয়ারম্যানের সাথে অসদাচারণ করেন।
এদিকে, চেয়ারম্যানের সাথে অসদাচরনের সংবাদে এলাকাবাসী সন্ধ্যা ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সম্মুখে রাস্তা অবরোধ করে। ফলে রাস্তার উভয় পার্শ্বে শতাধীক যানবাহন অাটকা পড়ে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে অাসেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন, উপজেলা নির্বাহী অফিসার সুহেল মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, ইউপি চেয়ারম্যান শাহ অালম চৌধুরী তোফায়েল, বাহারুল অালম বাহার ও অন্যান্য ব্যবসায়ীরা।
এসময় বিজিবি কর্তৃক জৈন্তাপুরের ব্যবসায়ীদের নানা ভাবে হয়রানির অভিযোগ তাদের কাছে তুলে ধরা হয়। একপর্যায়ে বিজিবির ইনফরমার এই গরু গুলো সঠিক নয় বলে জানায়। কিন্তু বিজিবি গরু গুলো ভারত হতে পাচাঁর করে অানা গরু তাও প্রমান করতে ব্যর্থ হয়।
রাত সোয়া ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি গরু গুলো ফেরত দিলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সড়কের অবরোধ তুলে নেয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code