সিলেটে নিখোঁজ স্কুলছাত্রী রিংকু দেড় মাসেও উদ্ধার হয়নি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে নিখোঁজ হওয়া সংখ্যালঘু স্কুলছাত্রী রিংকু দেবনাথ (১২) দেড় মাসেও উদ্ধার হয়নি।
জানা গেছে, গত ১৬ জানুয়ারী সকাল ১০টায় উপজেলার পূর্ব খোজারখলার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে বঙ্গবীর রোডে অবস্থিত সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যায়। সে ঐ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী। বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বের হয়ে গেলেও আজঅবধি বাসায় ফিরেনি নিখোঁজ হওয়া রিংকু দেবনাথ। তার পরিবারের সদস্যরা ইতিপূর্বে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে গত ৫ মার্চ এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-২২৯।
সাধারণ ডায়েরীতে উল্লেখ রয়েছে, নিখোঁজ রিংকু দেবনাথের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, চোখের রং কালো, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজ রিংকুর পিতা সুদেব দেবনাথ কান্নাজনিত কন্ঠে সাংবাদিকদের জানান, আমার নাবালিকা মেয়েটি নিখোঁজ হওয়ার কথা নয়। কারণ সে আমার কাছ থেকে বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ২ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়। বিদ্যালয় থেকে ফিরে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। পরবর্তীতে খোঁজাখুজির ফাঁকে হঠাৎ ০১৭৫৬-১৭০৯৬৬, ০১৭৩৭-৩২৩০৭৫ নাম্বার মোবাইল থেকে আমার আত্মীয়দের মোবাইলে কে বা কারা ফোন করে এবং জানায় রিংকু ঢাকায় আছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার এসআই রিপ্টন পুরকায়স্থ বলেন, ভিকটিমকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। সিবিআর সংগ্রহ করে ভিকটিম উদ্ধারে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed