সিলেটে শেভরন কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চীনের রাষ্ট্রীয় কোম্পানী জিনহুয়া অয়েল (জিনহুয়া ওয়েল) -এর কাছে বিক্রির খবরে মার্কিন বহুজাতিক তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানী শেভরনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোম্পানীর লভ্যাংশের শতকরা ৫ ভাগ আদায়ে তারা বিগত কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে এর আগেও তারা কালো ব্যাজ, প্রতীকি অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এবার তারা আরোও কঠোর আন্দোলনের পথে এগুচ্ছেন বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে একযোগে সিলেট, ঢাকা ও মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সিলেটে শেভরন জালালাবাদ গ্যাস প্লান্টের ১ নম্বর গেটে (আলুতল) শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেভরনের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫৭১ জন নিয়মিত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তারা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটিতে চাকুরী করলেও তারা কোম্পানীর লভ্যাংশের শতকরা ৫ শতাংশ পাচ্ছেন না। অথচ শ্রম আইন-২০০৬ অনুযায়ী কোনো কোম্পানির লভ্যাংশের পাঁচ শতাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের মধ্যে বন্টন করতে হবে।
কিন্তু শেভরন ২০০৬ সাল থেকে এ পর্যন্ত কোনো লভ্যাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের দেয়নি। বরং তারা মুনাফা বিদেশে প্রত্যাবাসিত করছে। এরই মধ্যে শ্রম মন্ত্রণালয় ও পেট্রোবাংলার পক্ষ থেকে পাওনা পরিশোধে শেভরনকে চিঠি দিলেও তা আমলে নেয়নি শেভরন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed