ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলনের স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট এর পক্ষ থেকে ৮ মার্চ বুধবার বেলা ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ, বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা ও বেলা ১২টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের আহবায়ক, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র প্রচার সচিব মোঃ শিপন খান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেন।
এসময় ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট’র সাথে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ’র উপদেষ্টা মো. ইদ্রিছ আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আহŸায়ক ও শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, সিলেট ল’ গ্র্যাজুয়েট এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামাল আহমদ, কাকলী শপিং সিটি ্ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোঃ জাকারিয়া ইমরুল, সূর্যোদয় যুব সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান তালুকদার সোহেল, গ্লোরিয়াস্ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সিলেট কল্যাণ সংস্থার সদস্য মো. কেরামত হোসেন, মো. আলিম উদ্দিন, আরাফাত হোসেন সোহাগ, রুমেল আহমদ, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহŸায়ক ছন্দন দে, মিতালী ম্যানশনের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সদস্য জাহেদুল ইসলাম জাফর, সিলেট সিটি কর্পোরেশনের ভুক্তভোগী নাগরিকদের পক্ষ থেকে ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নোমান রশীদ, প্যারিস ম্যানশনের ব্যবসায়ী আব্দুল আজিজ আলিম, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহিরুল ইসলাম মিশু, সদস্য দেওয়ান রদরুদ্দোজা চৌধুরী ছহুল, ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাহিম মীর, মহসীন আহমদ, আবুল সামাদ, আব্দুলাহ রাসুল, মোঃ জুহিন মীর, উইমেন্স চেম্বার অব কমার্স এর পরিচালক রাহিলা জেরীন কানন, অপরূপা বিউটি পার্লারের পরিচালক গাজী লায়লী আক্তার স্বপ্না, নারী নেত্রী আফিয়া বেগম, ফারজানা বক্ত রাহেনা, শামীম আহমদ, মোঃ ইকবাল হোমেন প্রমূখ।
স্মারকলিপির অনুলিপি কমিশনার সিলেট বিভাগ, ডিআইজি সিলেট রেঞ্জ, পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ, প্রধান নির্বাহী কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার সিলেট, সভাপতি সিলেট প্রেসক্লাব, সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব সিলেট বরাবরে প্রদান করা হয়।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed