বিশ্বনাথে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সহ প্রশ্ন পত্র ফাঁসের বিষয়ে অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়েছে। সিলেট জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গত ৬ মার্চ এ কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়।
শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকগণ কর্তৃক দাখিলকৃত অভিযোগ গত ২২ জানুয়ারি জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একজন সহকারী পরিদর্শক সরেজমিনে তদন্তকালে আনিত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়। তাতে বলা হয় ২০১৬ সালের ১০ম শ্রেণির টেষ্ট পরীক্ষার খাতায় অনৈতিক ভাবে নম্বর প্রদান, ২০১৬ সালের ৮ম ও ১০ম শ্রেণির প্রি-টেষ্ট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসে সংশ্লিষ্টতা, বিদ্যালয়ের শিক্ষকগণের সাথে দুর্ব্যবহার, অনৈতিক ভাবে প্রভাব বিস্তার, প্রধান শিক্ষকের যোগসাজসে বিভিন্ন পন্থায় অবৈধ ও অনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকগণকে দমিয়ে রাখা, লেখাপড়ার সুষ্ট পরিবেশ বজায় রাখতে বিঘœ সৃষ্টি সহ অনৈতিক অশিক্ষক সুলভ আচরণের প্রমাণ পাওয়া গেছে। তাই পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের একটি কপি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে দেয়া হয়েছে।
২০১৩ সালে উক্ত সহকারী প্রধান শিক্ষক মসজিদকে গুদামঘর, ছাত্রীদের বোরকা পরা নিয়ে কটুক্তি করলে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিবাদ মিছিল মিটিং সহ আন্দোলন করে। একটি তদন্ত কমিটি গঠনের পর একজন শিক্ষক হিসাবে তাকে প্রথমবারের মতো ক্ষমা করে দেয়া হয়। কিন্তু উক্ত শিক্ষক কতিপয় লোকের প্ররোচনায় বেপরোয়া হয়ে ওঠে এবং বিদ্যালয়ের সুনাম নষ্ট সহ নানা অপকর্ম করছে। প্রায় ৬ মাস পূর্বে নানা অভিযোগ লিখিতভাবে দাখিল করা হলে অবশেষে এ কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন খান বলেন, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এলাকার অনেক কষ্টে প্রতিষ্ঠিত প্রাচীন এই বিদ্যালয়টিকে ধ্বংসের চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
Related News
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More



Comments are Closed