কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে ৪ জনের মনোনয়ন বৈধ
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জনের মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রবিবার সকালে যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় বলে নির্বাচন অফিস জানিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ৩০০ ভোটারের সমর্থনসূচক একটি তালিকা জমা দিতে হয়। মামুন ৩০৫ জনের তালিকা দিয়েছেন। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, জাসদের (রব) শিরিন আক্তার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোহেবুর রহমান।
রোববার শুরু হওয়া যাচাইবাছাই শেষ হবে সোমবার। মেয়র পদের প্রার্থীদের পর কাউন্সিলরদের যাচাইবাছাই শুরু হয়েছে। আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩০ মার্চ ভোট গ্রহণ হবে।
Related News
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More



Comments are Closed