হবিগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি ডিশ ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।
শনিবার গভীর রাতে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুলাল মিয়া (২৩) উপজেলার ছাতিয়ান গ্রামের আহসান আলীর ছেলে। দুলাল মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় নোয়াপাড়া ডিশ লাইনে মেরামতের কাজ করে আসছিলেন।
স্থানীয়রা জানান, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলায় একদল লোক তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়। রাত পৌনে ১২টার দিকে স্থানীয়রা দুলালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এএসআই ইব্রাহিক খলিলের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের নিয়ে যায়। রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, দুলালকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষায় বুঝা যায় তিনি মৃত। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাস্তায়ই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed