কোম্পানীগঞ্জে খুনের ঘটনায় দুই মামলা : আসামি দেড় সহস্রাধিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির সময় গৃহকর্তা খুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে মামলা দু’টি দায়ের করা হয়।
পুলিশ-এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষে কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিএম আসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি (নং ৫/৩/১৭) দায়ের করেন।
এছাড়া আরেকটি মামলা দায়ের করেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের বাসিন্দা, ডাকাতদের হাতে নিহত জিলু মিয়ার (৫৫) বড় ছেলে জুয়েল মিয়া। এ মামলায় সোনাই ডাকাত ও আব্দুল খালেকসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। মামলাট (নং-৪/৩/১৭)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন জানান, জিলু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সোনাই ও আব্দুল খালেককে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে পুলিশের মামলায় দেড় সহস্রাধিক লোককে আসামি করা হলেও এখনও কাউকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন।
শনিবার ভোরে কোম্পানীগঞ্জে ডাকাতদের হাতে গৃহকর্তা জিলু মিয়া খুন হন। ডাকাতির ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক সোনাই ডাকাতকে ছাড়িয়ে আনার জের ধরে পুলিশ গ্রামবাসীর সংঘর্ষে আরও একজন নিহত এবং ১৫ পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।
ডাকাতের হাতে নিহত জিলু মিয়া (৫৫) পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের বাসিন্দা। অপর নিহত হলেন দক্ষিণ রাজনগর গ্রামের বাসিন্দা মফিজ মিয়া (৫০)।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed