দু’দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে কালনীর তীরে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিজ গ্রাম উজান ধলের সবুজ মাঠে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে দু’দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হয়েছে।
অলটাইমের সৌজন্যে এবং প্রাণ পটেটো ক্র্যাকারের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেছে বাউল স¤্রাট শাহ আবদুল করিম পরিষদ।
পরিষদের চেয়ারম্যান করিমপুত্র শাহ নুর জালাল বাবুল জানান, শুক্র ও শনিবার এই দুইদিন উৎসব চলবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এরপর চলবে বাউল স¤্রাটের সৃষ্টি ও কর্মের উপর আলোচনা সভা। সন্ধ্যা থেকে রাতব্যাপী চলবে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহনে বাউল করিমের কালজয়ী গানের উৎসব। ফকির আলমগীর, কাজী শুভ, আশিক, নিউ সাবিনা ইয়াছমিন, শিউলী ও বাউল শিল্পী সুনীল কর্মকারসহ স্থানীয় বাউল শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed