Main Menu

সুনামগঞ্জে এমপি রতনের বাসভবনে হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত জেলা শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত ‘পায়েল পিউ’ নামের ওই বাসভবন হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা এমপির বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ঘটনার সময়ে বাড়ির কেয়ারটেকার বাইরে অবস্থান করছিলেন। বাসায় হামলার সময় এমপি রতন তাহিরপুরের একটি জনসভায় ছিলেন বলে জানা যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Share





Related News

Comments are Closed