Main Menu

শাবি’র দুই ছাত্রলীগ কর্মীর জামিন নামঞ্জুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাবি ছাত্রলীগের দুই কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন আদালত। তারা হচ্ছে-বুলবুল ও কামরুল।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের আমলগ্রহণকারী হাকিম আদালত তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
২০১৪ সালের ২০ নভেম্বর শাবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের দায়ের করা মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।

Share





Related News

Comments are Closed