সৌদিতে সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক বাংলাদেশি।
স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবুল খায়ের ও দুলাল হোসেন। তাঁদের মধ্যে আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। আর দুলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাতে দুলাল হোসেন দুজন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে হাইল থেকে একটি গন্তব্যে যাচ্ছিলেন। পথে তিনজনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে গাড়িটি নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল কিংবা গাড়িটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ে, তা জানা যায়নি।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed