সিলেটে বাসায় অগিকান্ড, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রান্নার চুলায় কাপড় শুকাতে গিয়ে একটি বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আম্বরখানা (ওয়েব ৭৮/এ) এলাকার বাসিন্দা নিজাম আহমদ টিপুর বাসায় রান্নার চুলার উপর কাপড় শুকাতে গিয়ে এই অগ্নিকান্ড ঘটে। এতে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সিলেট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সুত্রে জানা যায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাসার লোকজন গ্যাসের চুলার উপর কাপড় শুকাতে দিয়েছিলেন। আগুনের তাপে কাপড় শুকানোর পর এক পর্যায়ে সেই কাপড় সবার অলক্ষে চুলার উপর পড়ে যায়। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে চুলার পাশাপাশি থাকা দুটি ফ্রিজসহ ঘরের বেশ কিছু আসবাব পুড়ে গিয়ে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র সিভিল স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি’র নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে ছুটে যান। তারা প্রায় চল্লিশ মিনিট প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই মালামাল পুড়ে যায়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed