৮৬ হাজার টাকায় রানারের ১১০ সিসির স্কুটি
বৈশাখী নিউজ ডেস্ক: ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে আকর্ষণীয় সব বাইক নিয়ে হাজির হয়েছে রানার অটোমোবাইলস। রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩ দিনব্যাপী এ মেলায় নজর কেড়েছে ১১০ সিসির অত্যাধুনিক স্কুটি।
১১০ সিসির এই স্কুটিতে রয়েছে সিঙ্গেল সিলেন্ডার, ফুয়েল ক্যাপাসিটি ৪ দশমিক ৮ লিটার। এই স্কুটিটির মূল্য মাত্র ৮৬ হাজার টাকা।
মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে রয়েছে অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইনসুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচার ইত্যাদি বিশেষায়িত খাতের প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
রানারের স্টলটিতে রয়েছে ১৫০ সিসির ইউএম রানার, কিং রাইডারসহ নানা মডেলের মোটরসাইকেল। এছাড়া আরও রয়েছে ২১৭ সিসির রানার-বাজাজ কিউট গাড়ি। যা সহজেই সিএনজিতে রুপান্তরিত করা যাবে। যার মূল্য ৪ লাখ ৯৯ হাজার টাকা। আগামী মার্চেই এটি বাজারে আসবে।
আয়োজকরা জানান, এখানে যেসব কোম্পানি অংশগ্রহণ করছে। তারা বাংলাদেশে ব্যবসা প্রসার করবে। এ মেলা বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed