Main Menu

সিলেটে হাওর উন্নয়ন পরিষদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিদ্রত গতিতে হাওর অঞ্চলের সকল হাওর বাধের কাজ সম্পন্ন করার দাবীতে হাওর উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর কোর্টপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর এলাকার মানুষের জানমাল ও ফসল রক্ষার জন্য অতিদ্রæত গতিতে হাড়রপাড়ের সকল বাধের কাজ শেষ করতে হবে। বক্তারা হাড়রপাড়ের সকল বাধের কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, পরিষদের যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, মো. কামরুজ্জামান, কফিল উদ্দিন বাবুল, ডা. মো. সাকিল মুরাদ আফজল, জাহাঙ্গীর আলম, হাকিম ছাদউল্লাহ বাচ্চু, হাজী মো. আনা মিয়া হাজারী, রবিউল ইসলাম খান, বাদল পুরকায়স্থ, বদরুল আলম, আলী আহসান হাবীব, মামুন চৌধুরী, মো. নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মানিক, হোসেন আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed