কালীগঞ্জে বৌ বাজার এখন জমজমাট
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নিয়মিত বসছে জৈব পদ্ধতিতে উৎপাদিত শাক-সবজি, ফল-মুলের বাজার। প্রত্যেকে নিজ বাড়ির আঙ্গিনায় উৎপাদিত সবজি এখানে বিক্রি করছেন। এই বাজারের সবজির বিক্রেতা ও উৎপাদক সবাই গৃহীণি ও কৃষাণী। আর তাই স্থানীয়ভাবে বাজারের নাম হয়েছে বিষমুক্ত সবজির বৌ বাজার।
কালীগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরের গ্রাম পূর্ব-বলরামপুর। এ গ্রামেই খোলা আকাশের নিচে বসছে জৈব পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত সবজির বাজার। নিজ বাড়ির আঙিনায় উৎপাদিত মেটে আলু, বেগুন, পেপে, মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন সবজি ঝুড়ি বা ব্যাগে করে নিয়ে প্রতি বৃহস্পতিবার বিকালে গৃহিনীরা হাজির হন এই বাজারে। বাজারের বিক্রেতারা সকলেই গৃহীনি হওয়ায় স্থানীয় ভাবে বাজারের নাম করণ করা হয়েছে বিষমুক্ত সবজির বৌ বাজার।
গৃহীনিরা স্ব-প্রনোদিত হয়ে এই বাজার গড়ে তুলেছেন। গত ৪ মাস ধরে নিয়মিত বসছে বাজার। বিষমুক্ত ভাল সবজি পাওয়ায় বৌ বাজারে ভিড় করছেন বিভিন্ন স্থানের ক্রেতারা।
বাজারের বিক্রেতারা জানান, এখানে আমরা সম্পুর্ণ বিষমুক্ত সবজি বিক্রি করছি। আর সবজি বিক্রি করে ভাল দামও পাচ্ছি।
সবজি বিক্রেতা সুফিয়া বেগম বলেন , আমরা নিজ বাড়ির আঙিনায় উৎপাদিত সবজি বিক্রি করছি। মনোহরপুর গ্রামের সবজি ক্রেতা বাপ্পারাজ বলেন, ভাল মানের সবজি পাওয়ায় আমরা এখানে সবজি কিনতে এসেছি।
এ বিষয়ে কালীগঞ্জ কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষিবিভাগ সব সময়ই চাষীদের পরামর্শ দিয়ে থাকি আগামীতে আরো বেশি বিষমুক্ত সবজি উৎপাদনে চাষীদের উৎসাহিত করা হবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed