ওসমানীনগরে আ.লীগ নেতা কবির উদ্দিন আটক, অতপর মুক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানী নগরে দু’পক্ষের সংঘর্ষে সাইফুল খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন আহমদকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত পৌনে ৯টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে ওসমানীনগর থানায় নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে কবির উদ্দিনের আটকের খবর পেয়ে আওয়ামীলীগের বিক্ষুব্ধ কর্মীরা রাত ৯টার দিকে শেরপুর, সাদীপুর, বেগমপুর, গোয়ালাবাজার ও উনিশ মাইল এলাকার সড়ক অবরোধ করে রাখে। পরে কবির উদ্দিনকে ছেড়ে দেয়া হলে অবরোধ তুলে নেন নেতা কর্মীরা।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানিয়েছেন- সাইফুল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনা হয়েছে।
উল্লেখ্য, সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওযামী লীগ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও একই দলের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর সমর্থকদের মধ্যে রোববার সকালে বন্ধুক যুদ্ধ হয়। এ সময় গুলিুবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম নিহত হয়। আহত হন উভয় প্রার্থীর অর্ধ শতাধিক সমর্থক।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed