ওসমানীনগরে ইলিয়াসপত্নী লুনার পথসভায় হামলা
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনার পথসভায় অর্তকিত হামলা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। পথসভায় হামলা হলেও ইলিয়াসপত্নী লুনা অক্ষত আছেন। হামলার পর পথসভা পন্ড হয়ে যায়। পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুলিশি প্রহরায় পথ সভায় বক্তব্য রাখেন লুনা। এ ঘটনা নিয়ে আ’লীগ ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
লুনার পথ সভায় হামলার ঘটনায় বিএনপি স্থানীয় আ’লীগকে দায়ী করলেও আ’লীগ তা প্রত্যাখান করে হামলার ঘটনাটি বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জের বলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চৌধুরীরর নির্বাচনী পথ সভায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পথ সভায় বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মইনুল ইক চৌধুরীর বক্তব্য চলাকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা পথ সভায় ঢিল ছুড়ে লাঠি নিয়ে হামলা করে পালিয়ে যায়। হামলার পর পথ সভায় আসা বিএনপির নেতা কর্মিরা ছুটাছুটি শুরু করেন। এ সময় লুনাকে নেতা কর্মীরা অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে নিয়ে যায়।
ওসমানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ ফখর বলেন, স্থানীয় আ’লীগে কোন্দল থাকায় নির্বাচনে তাদের ভরাডুবির আশংকায় আমাদের পথ সভায় আ’লীগই হামলা করেছে।
ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চৌধুরী ও বিএনপি নেতা বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়ার গ্রুপের মধ্যে গত মঙ্গলবার রাতে বিএনপি নেতা চেরাগ আলীর বাড়িতে লুনার উপস্থিতিতে মারামারি হয়। এ ঘটনার জের ধরে তাদের অভ্যন্তরিন কোন্দলের কারণে লুনার পথ সভায় হামলার ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির অভ্যন্তরিন কোন্দলের কারণে তাদের নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed