Main Menu

শাহ সুফী শহর উল্লাহ’র বার্ষিক ওরশ ৫ মার্চ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের তফাদারটিলাস্থ মাজার প্রাঙ্গনে মরমী সাধক শাহ সুফী হযরত শহর উল্লাহ (রহঃ)’র ৩দিনব্যাপি বার্ষিক ওরশ মাহফিল আগামী ৫ মার্চ রোববার থেকে শুরু হবে। ৭ মার্চ মঙ্গলবার সোব্হে সাদেক-এর সময় আখেরি মোনাজাত এবং বাদ ফজর তবরক বিতরণের মাধ্যমে এ মাহফিল শেষ হবে।
বার্ষিক মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ম দিন রোববার বাদ আছর থেকে পবিত্র কোরআন খতম শুরু এবং পরদিন সোমবার বাদ ফজর খতমে কোরআনের দোয়া ও মিলাদ মাহফিল। সোমবার বাদ আছর গিলাফ ছড়ানো, বাদ এশা জিকির-আজকার। মঙ্গলবার বাদ ফজর গরু জবেহ, বাদ মাগরিব মিলাদ মাহফিল, বাদ এশা আলোচনা সভা ও ভক্তিমুলক গানের আসর, রাত ১২টা থেকে জিকির-আজকার এবং পরে আখেরি মোনাজাত ও তবরক বিতরণ করা হবে। ওরশ মাহফিলে মরমী সাধকের সর্বস্তরের মুরিদান ও তরিকত ভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি শাহ মোঃ আতিকুর রহমান জুনু আহবান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed