Main Menu

ফকির আহমদ আলী শাহ’র বার্ষিক ওরশ ৪ মার্চ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ ফকির আহমদ আলী শাহ (রহ:)’র ৭৭তম বার্ষিক ওরশ মাহফিল ৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে পরদিন ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হবে।
মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমুলক গানের আসর এবং জিকির-আজকার। ৫ মার্চ ভোরে আখেরি মোনাজাত এবং বাদ ফজর তবরক বিতরণ করা হবে। ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকত ভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed