৫০ বছর পূর্তিতে সিলেট চেম্বারের বর্নাঢ্য র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে নগরীতে এক বর্ণাঢ্য র্যালীর বের করা হয়। রং বেরঙের বেলুন, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন এবং ব্যান্ড বাজিয়ে র্যালীটি চেম্বার ভবন সংলগ্ন জেল গেইট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালী শুরুর পূর্বে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। র্যালীর নেতৃত্ব দেন চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে ৫০ বছর পূর্তি উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উদযাপন অনুষ্ঠান ২২ ও ২৩ ফেব্রয়ারী আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বিভিন্ন সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed