সিলেটে সরকারী কর্মচারীর হামলায় পুলিশ আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সরকারী কর্মচারীর হামলায় এক পুলিশ কনেষ্টবল গুরুতর আহত হয়েছেন। হামলাকারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনেষ্টবল আনোয়ার হোসেন সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ লাইনে কর্মরত।
কনেষ্টবল আনোয়ার সোমবার রাতে ব্যক্তিগত কাজে নগরীর তালতলায় গেলে বিনিয়োগ বোর্ড সিলেট অফিসের কর্মচারী ওসমান চার সহযোগীসহ তার উপর হামলা চালায়। এ সময় কনেষ্টবল আনোয়ার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছোরাসহ বিনিয়োগবোর্ড কর্মচারী ওসমানকে গ্রেফতার করে এবং কনেষ্টবল আনোয়ারকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে প্রেরন করে । গ্রেফতাকৃত ওসমানের গ্রামের বাড়ি ঝালকাটি জেলায়।্ সে মাষ্টাররোলে বিনিয়োগ বোর্ড সিলেট অফিসে কর্মরত ছিল। কি কারনে সে পুলিশ কনেষ্টবল আনোযরের উপর হামলা চালায় তা জানা যায়নি।
কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed