Main Menu

বিশ্বনাথে ১০ মামলার আসামি গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ১০টি ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত জহুর আহমদ ওরফে মঙ্গল মিয়ার পুত্র আবুল হোসেন ওরফে মোছাব্বির মিয়া (৪০)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে উপজেলার সৎপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ডাকাতি, খুন ও অস্ত্রসহ ১০টি মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও অস্ত্র মামলা রয়েছে।
১০টি মামলার আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত মোছাব্বির একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র-ডাকাতি, খুনের ১০টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed