Main Menu

গোলাপগঞ্জে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Manual3 Ad Code

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ থেকে: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মাজু মিয়া (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাজু মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মুলি গ্রামের রইছ মিয়ার পুত্র। বর্তমানে তিনি উপজেলা সদরের ছিটা ফুলবাড়ী এলাকার বাবুল মিয়ার কলোনীতে বসবাস করে আসছিলেন। এ ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে অমানিষার ঘোর অন্ধকার।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে মাটি বহনকারী ট্রাক্টরের সাথে গিয়েছিলেন কাজ করতে। এ সময় ট্রাক্ট্ররটি হেতিমগঞ্জে যাওয়ার পথে এমসি একাডেমীর সামনের রাস্তা অতিক্রমকালে মাজু মিয়া ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক সাথে থাকা অন্য শ্রমিকরা আহত মাজু মিয়াকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করে।
এদিকে ঘটনার পর ট্রাক্টর ও ব্রিকফিল্ডের মালিক আবু বকর সহ অজ্ঞাত কয়েক ব্যক্তি নিহতের স্ত্রীর কাছে গিয়ে ”চালকের দোষ নেই” বলে মুচলেখা নিতে চাইলে উপস্থিত লোকজনের বাধাঁর মূখে তারা সটকে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
নিহত মাজু মিয়ার স্ত্রী শিরিনা বেগম ছাড়াও দুই শিশু সন্তান শাহ আলম বাবু (৮) এবং বাদল আহমদ (৬) কে নিয়ে বসবাস করে আসছিলেন।
নিহতের স্ত্রী শিরিনা বেগম জানান, তার স্বামী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি মারা যাওয়ায় তাদের পরিবারে নেমে এসেছে অমানিষার ঘোর অন্ধকার। তাদের সংসার এখন কি ভাবে চলবে তিনি তা ভেবে পাচ্ছেন না বলে জানান।
উলে­খ্য, নিহতের বড় ছেলে শাহ আলম বাবু গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী মুহি উস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার নূরানি দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code