Main Menu

চালু হচ্ছে ফোরজি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোরজি) চালু হবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলে, ফোরজি চালুর লক্ষ্যে দুই সপ্তাহের মধ্যে চতুর্থ প্রজন্মের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বৈঠকে বিটিআরসিকে যত দ্রুত সম্ভব দেশে ফোরজি চালুর নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে কমিশন পরবর্তী প্রজন্মের এ সেবা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে।

Manual7 Ad Code

ফোরজি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতিতে প্রথমে লাইসেন্স দেওয়া হবে। এর পর স্পেকট্রামের নিলাম হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চারটি অপারেটরকে লাইসেন্স অফার করা হবে। একই সঙ্গে উন্মুক্ত থাকবে নতুন অাগ্রহীদের জন্যও।

Manual4 Ad Code

প্রসঙ্গত, প্রথমে ২০১২ সালে টেলিটক ও ২০১৩ সালের শেষ দিকে বেসরকারি অপারেটরগুলো দেশে তৃতীয় প্রজন্মের থ্রিজি সেবা শুরু করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code