জগন্নাথপুরে প্রতীক পেয়েই প্রচারনায় প্রার্থীরা
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শনিবার জেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন পেয়েছেন নৌকা প্রতিক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ আনারস প্রতিক ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান পেয়েছেন ধানের শীষ প্রতিক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী হাজী সোহেল আহমদ খান টুনু (ধানের শীর্ষ), স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন (তালা), স্বতন্ত্র প্রার্থী ফয়জুর হক (টিউবওয়েল), বাংলাদেশ জমিয়নের উলামায়ে ইসলাম মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ (খেজুর গাছ), মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারি (নৌকা), বিএনপির মনোনিত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল প্রতিক)।
এদিকে নির্বাচনী প্রতীক পাওয়ার পর পরই আনুষ্টানিকভাবে প্রচারনায় নেমেছেন প্রার্থীরা। শনিবার আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন।
এ সময় তার সঙ্গে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দেব, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ। এছাড়াও নৌকার সমর্থনে ওই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বিকেলে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় গনসংযোগ করেছেন। গনসংযোগ কালে তার সঙ্গে ছিলেন যুবলীগ নেতা এমদাদ আহমদ, হুমায়ুন আহমদ, ছাত্রলীগ নেতা সিতু মিয়া, হাবিবুর রহমান জুয়েল, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
এদিকে বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানও জগন্নাথপুর বাজারে গনসংযোগ করেছেন। এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবীর আহমদ, ছাত্রদল নেতা নুরুল আমিন, জাকির হোসেন দলীয় প্রার্থীর সঙ্গে ছিলেন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিজন কুমার দেব জগন্নাথপুর গ্রামে গনসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন পৌরশহরে বিভিন্ন স্থানে গনসংযোগ করেছেন। গনসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া,দিলবর মিয়া, নজীর হোসেন, আব্দুল হাফিজ প্রমুখ। এছাড়াও বিএনপির দলীয় মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী সোহেল আহমদ টুটু, স্বতন্ত্র প্রার্থী ফয়জুর হক, বাংলাদেশ জমিয়নের উলামায়ে ইসলাম’র মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারি, বিএনপির মনোনিত প্রার্থী ফারজানা আক্তার ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী নির্বাচনী মাঠে গনসংযোগ করেছেন।
নির্বাচন সহকারী রির্টানিং কর্মকর্তা জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের মধ্যে প্রতিক বন্টন করা হয়েছে। আগামী ৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed