এমসি কলেজের সেই ৬ অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজের সেই ৬ অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার বিকেলে আদালতের নির্দেশে পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ গ্রেপ্তারি পরোয়ানা করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৬ জন হচ্ছেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য (২৬), সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা এলাকার সাদিপুরের তারেক আহমদ (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের নগদীপুরের মো. রবিউল হাসান (২২), দক্ষিণ সুরমার মোগলাবাজারের দাউদপুরের আলতাফ হোসেন মুরাদ (২৩), কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩) ও নগরীর মিরাপাড়ার সালমান অপু ওরফে শামছুল ইসলাম অপু (২৪)। ৬জনই এমসি কলেজের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
আদালতের এপিপি এডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামি ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পাশাপাশি এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নথিভুক্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
ছাত্রদলের এমসি কলেজ শাখার আহ্বায়ক কমিটি হওয়ায় গত ৩০ জানুয়ারি নবগঠিত কমিটিকে নিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করার সময় ছাত্রলীগের একটি পক্ষ প্রকাশ্যে দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া করে ক্যাম্পাস ছাড়া করে। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদন ছাপা হলে মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) ১৮৮৯-এর ২৫ ধারার ক্ষমতাবলে এক আদেশে ধাওয়াকারীদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিল করতে মহানগর পুলিশকে নির্দেশ দেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed