সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলর বরখাস্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিএনপি দলীয় দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া দুই কাউন্সিলর হলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু। মঙ্গলবার বিকালে তাদেরকে বরখাস্ত করার প্রজ্ঞাপন স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে সিলেটে এসে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউন্সিলর শামীম ও হাসুর বিরুদ্ধে ফৌজধারী আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নাশকতাসহ এসব মামলায় তাদের অভিযুক্ত করে আদালতে জমা দেওয়া চার্জশিট গৃহীত হওয়ায় তাদের কাউন্সিলর বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে একটি প্রজ্ঞাপন তাদের হাতে এসে পৌঁছেছে তবে কি কারনে বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই।
সিলেট সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসু বরখাস্তের আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনই এ বিষয়ে আইনী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed