Main Menu

এমসি কলেজে তিনদিন ব্যাপী বইমেলা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজে তিনদিন ব্যাপী বই মেলার আয়োজন করলো জাতীয় কবিতা পরিষদ এমসি কলেজ শাখা। মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বই মেলার উদ্ধোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। পরে জাতীয় কবিতা পরিষদ এমসি কলেজ শাখার সভাপতি ইমরান তালুকদারের সভাপতিতে ও সাবেক সভাপতি অসিম শরকারের উপস্থাপনায় বই মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভায় বক্তারা বলেন আজকের এই সমাজ থেকে অপসংস্কৃতি দূর করে সবার মনকে সতেজ করতে বইয়ের বিকল্প নেই । জাতীয় কবিতা পরিষদ এমসি কলেজ শাখা ৩দিন ব্যাপি এ বইমেলার আয়োজন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, এমসি কলেজের উপধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শামিমা আক্তার চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা পান্না রাণী রায়, এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগি অধ্যাপক ড. শাহেদা আক্তার, শ্রীমঙ্গল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মাহমুদা কবির, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বিলাল উদ্দিন অধ্যাপক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম সহ এমসি কলেজ কবিতা পরিষদের সাবেক সভাপতি অসিম সরকার বর্তমান সাধারণ সম্পাদক সুমন চন্দ্র পাল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চ্যানেল এস টেলিভিশন ইউকের স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ সহ এমসি কলেজ কবিতা পরিষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। প্রথম বারের মত অনুষ্টিত এবারের বই মেলায় মোট ৬টি প্রকাশনির ষ্টল অংশ গ্রহন করেছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং মেলা চলাকালিন সময়ে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংঘটনের অংশ গ্রহনে বিভিন্ন অনুষ্টান অনুষ্টিত হবে।

Share





Related News

Comments are Closed