শাবিতে জাতীয় ছাত্রদলের মধ্য ফেব্রুয়ারি দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ছাত্রদল শাবি শাখা ক্যাম্পাসে মধ্য ফেব্রুয়ারি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি ক্যাম্পাসের কদমতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শাখার সাধারন সম্পাদক পরেশ চাকমার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি শাহাদাত হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তালুকদার, সদস্য রুপেল চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দেয় জয়নাল, দীপালি সহ আরো অনেকে। এই শিক্ষানীতি ছিল শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকিকরণের শিক্ষা নীতি। একটি উৎপাদন বিমুখ এবং সাম্প্রদায়িক শিক্ষানীতি তারা চাপিয়ে দিতে চেয়েছিল। সেদিনের প্রগতিশীল ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে এই শিক্ষানীতি প্রতিহত করেছিল। আজকে ২০১০ শিক্ষা নীতিতে শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকিকরণ ত্বরান্বিত করা হচ্ছে। কিন্তু ছাত্র সমাজ তাদের সেই ঐতিহ্য ভুলে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে চাপিয়ে দেওয়া ভালোবাসা দিবসের জোয়ারে ভেসে যাচ্ছে। তাই আজকের এই দিনে একটি গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়নের আন্দোলনকে জোরদার করার মধ্য দিয়েই ছাত্রনেতাদের স্মরণ করতে হবে।
সভাপতি তার বক্তব্যে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জাতীয় সম্মেলন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।
Related News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More



Comments are Closed