Main Menu

বিশ্বনাথে একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে একই রাতে তিন ব্যবসা-প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার মাছুখালি বাজারে ৩টি মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার লুট করে নেয় চোরদল। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী সিরাজ মিয়া বাদি হয়ে ৬/৭জনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ১১টার দিকে দোকান ঘর বন্ধ করে বাড়িতে চলে যাই। মঙ্গলবার সকালে দোকানঘর খুলতে এসে দেখতে পাই দোকানে রক্ষিত বেশিরভাগ মালামাল নেই। দোকান ঘরের টিনের চাল কেটে চোরদল ভিতরে প্রবেশ করে এরোসল, সাবান, স্যাম্পু, হরলিক্স, চা, সোয়াবিন তৈল, সিগারেটসহ বিভিন্ন জিনিসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। তিনটি দোকানে ক্যাশে রাখা আরও ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরদল। এ ব্যাপারে ব্যবসায়ী সিরাজ মিয়া বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Share





Related News

Comments are Closed