শাবি’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
শাবি প্রতিনিধি : বাংলাদেশের প্রথম ও বৃহত্তম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’ এর ২৬তম প্রতিষ্ঠাবাষির্কী আজ সোমবার। সিলেট শহরতলীর আখালিয়ায় ৩২০ একর ভূমিতে ১৯৯১ সালের ১৩ই ফেব্রুয়ারি ৩টি বিভাগ, ১৩ জন শিক্ষক ও ২০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম এই সেরা বিশ্ববিদ্যালয়টি।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে ২৮টি বিভাগ ও ২টি ইন্সটিটিউট রয়েছে। আর ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১০ হাজারের অধিক। এছাড়া ‘স্কুল অব মেডিকেল সায়েন্স’ অনুষদের অধীনে ৮টি মেডিকেল কলেজ রয়েছে। এসব মেডিকেলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার।
শাবিপ্রবি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম ও পুরো ক্যা¤পাসে ওয়াইফাই নেটওয়ার্ক সহ আরো বেশ কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে। বিভিন্ন সময় শাবিপ্রবি দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকাভূক্ত হয়েছে এবং গবেষণা ক্ষেত্রে অর্জন করেছে দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
আজ সোমবার ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পর্দাপণ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)। ২৬তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচি গুলোর মধ্যে সকাল ১০টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালী এবং ১১টায় কেক কাটা ও স্মৃতিচারণ।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed